Saturday, April 4, 2026

Breaking: গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধে হটস্পট ‘সিল’-এর সিদ্ধান্ত রাজ্য সরকারের: মুখ্যসচিব

Date:

Share post:

গোষ্ঠী সংক্রমণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্য সরকারের। করোনাভাইরাসে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে চিহ্নিত হটস্পটগুলিকে সম্পূর্ণ সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার, নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে জানান, রাজ্যে এখনও পর্যন্ত দশটি হটস্পট চিহ্নিত করা হয়েছে। বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে সেই জায়গাগুলিকে লকডাউনের মধ্যেই সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার কথা ঘোষণা করা হবে। এই বিষয়ে বিভিন্ন পুরসভা, পুর নিগম ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাজীব সিনহা।

গ্রামীণ এলাকায় যেসব হটস্পট রয়েছে সেখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম এবং শহর এলাকায় সংশ্লিষ্ট রাস্তা ও সংক্রমিত হওয়া এলাকাকে এই আওতায় আনা হবে বলেও জানান মুখ্যসচিব। এই সময়ে এলাকার কোন মানুষ গ্রামের বাইরে যেতে পারবেন না বা বাইরের কেউ গ্রামে ঢুকতে পারবেন না বলেও নবান্ন সূত্রে খবর। এই সব হটস্পটগুলিতে বসবাসকারী স্থানীয় মানুষদের আরও সচেতন হওয়ার পাশাপাশি কঠোরভাবে লকডাউন মানতে প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে, আতঙ্ক ছড়াতে পারে এই কারণে হটস্পটগুলির নাম জানানো হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...