Saturday, April 4, 2026

ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ দেখা দেয়নি, ভুল স্বীকার করে জানাল হু

Date:

Share post:

ভারতের ক্ষেত্রে নভেল করোনাভাইরাসের সংক্রমণ তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে পৌঁছয়নি। জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এবিষয়ে তাদের আগের রিপোর্টটি ভুল ছিল বলে স্বীকার করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, ভুলবশত তাদের রিপোর্টে গোষ্ঠী সংক্রমণের উল্লেখ করা হয়েছিল। কিন্তু এটি সঠিক নয়। ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এখন যে সংক্রমণটা চলছে তা দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ ক্লাস্টার ট্রান্সমিশন বা নির্দিষ্ট এলাকাভিত্তিক সংক্রমণ।

প্রসঙ্গত, হু-র আগের রিপোর্টে গোষ্ঠী সংক্রমণের তথ্য উঠে আসার পরই তথ্য দিয়ে তা খারিজ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ভারতের ৬০০ জেলার মধ্যে ৪০০ জেলাতেই কোভিড-১৯ এর কোনও প্রভাব পড়েনি। প্রায় ১৩৩ টি জেলাতে সংক্রমণ দেখা গিয়েছে এবং সেগুলিকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতের সংক্রমণকে দ্বিতীয় পর্যায়েই আটকে রাখা সম্ভব হয়েছে। কেন্দ্রের এই বক্তব্যে সহমত হয়ে হু-ও জানিয়ে দিল, তাদের তথ্যে ভুল ছিল। ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...