Wednesday, June 24, 2026

বেনজির কল্পতরু, ফোনের বন্যা, তৈরি কমিউনিটি কিচেন

Date:

Share post:

চলছে ‘কল্পতরু’ কমিউনিটি কিচেনের শেষ মুহূর্তের প্রস্তুতি। একইসঙ্গে নাম নথিভুক্তিকরণের জন্য ফোনের ঝড়। লক্ষ্য একটাই করোনামুক্ত ডায়মন্ড হারবার এবং এই লকডাউনে দরিদ্র পরিবারগুলির হাতে খাবার তুলে দেওয়া। সৌজন্যে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার অভিষেক ঘোষণা করেন, তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে লকডাউনে বিপদে পড়া দরিদ্র মানুষের হাতে খাবার পৌঁছে দেবেন। তার জন্য তৈরি হয়েছে কমিউনিটি কিচেন। প্রত্যেকটি বিধানসভায় থাকছে কমিউনিটি কিচেন। ৭টি বিধানসভায় মোট ২১টি। রোজ খাবার পৌঁছে যাবে ৪০হাজার মানুষের কাছে। কমিউনিটি কিচেনের জন্য সব ধরণের সাবধানতা, শুদ্ধতার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিচেনের খাবার পেতে নাম রেজিস্ট্রেশন গতকাল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দারুন সাড়া। কোথাও দরিদ্র মানুষগুলি নিজে ফোন করেছেন। আবার অনেকের মোবাইল না থাকায় এলাকার মানুষ সেই দরিদ্র পরিবারের সন্ধান দিয়েছেন। নাম নথিভুক্ত হয়েছে। যারা এই কমিউনিটি কিচেনের সঙ্গে জড়িয়ে, তাঁদের মাস্ক, গ্লাভস, অ্যাপ্রন দেওয়া হয়েছে। সব রকমের জীবাণুমক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ইউনিক টেলিফোন নাম্বার ১৭হাজার ছুঁই ছুঁই। কমিউনিটি কিচেন চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

সব মিলিয়ে এলাহি কর্মকাণ্ড। বাংলায় ব্যতিক্রমী এই ‘কল্পতরু কর্মকাণ্ড’ নিয়ে আগ্রহ চরমে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...