Wednesday, June 24, 2026

লকডাউন : ১৬ দিনে গ্রেফতার চার হাজার

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। এরই মধ্যে দেশে চলছে লকডাউন। বাদ যায়নি কলকাতাও। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, খুব জরুরি পরিস্থিতি না হলে বাড়ি থেকে যেন কেউ না বের হয়। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা বাড়িতে থাকতেই পারেন না।

কলকাতা পুলিশের তরফ থেকে যথা সাধ্য চেষ্টা চালাচ্ছেন তাঁরা। যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করে চলেছেন। তাঁরা রাস্তায় থাকা সারমেয়দের থেকে শুরু করে ময়দানের ঘোড়া পর্যন্ত অবলা প্রাণীদের মুখে খাবার যোগাচ্ছেন। পাশাপাশি কলকাতার কিছু থানা গান গেয়ে, শায়েরি শুনিয়ে সবাইকে সতর্ক করতে ব্যস্ত। কিন্তু এসব করেও কিছুই ফল হয়নি। কিছু অবাধ্য লোকজনকে ঘরমুখো করতে সক্রিয় হয়েছে পুলিশ। এই লকডাউনের মধ্যে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এবং ৫০০-র কাছাকাছি বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি।

মানুষকে এত সতর্ক করার পরেও কেন তাঁরা বাইরে বের হচ্ছেন? এই প্রশ্নের জবাবে কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘ লকডাউন এর ফলে অনেকেই এখনো পর্যন্ত সারাদিন ঘরে থাকার ব্যাপারে অভ্যস্ত হতে পারেননি। আবার কেউ কেউ বিভিন্ন সময়ে কোন উদ্দেশ্যে বা অকারনে জটলা করছেন। যারা প্রকৃত কারণ বলতে পারছেন, তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে ভুয়ো স্টিকার লাগিয়ে গাড়ি চলাচলের ওপরেও।’
এরই সঙ্গে মানুষকে আরও সচেতন করতে সিগনালে প্ল্যাকার্ড হাতে সর্তক করছে ট্রাফিক পুলিশ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...