Friday, March 20, 2026

লকডাউনে অনাহারে মালদহের আমবাগানে বন্দি ১৫ পরিবার

Date:

Share post:

লকডাউনে কার্যত অনাহারে দিন কাটাচ্ছে ১৫টি পরিবার। আমবাগানে বন্দি শিশু, মহিলাসহ প্রায় ৭৫ জন। মালদহ জেলার পুরনো মালদহর রায়পুর গ্রামের এক আমবাগানে রয়েছে তাঁরা। জুটছে না খাবার। গ্রামের বাসিন্দারা মাঝে মধ্যে যে খাবার দিচ্ছে তা খেয়েই দিন কাটছে।

উত্তর ২৪ আমডাঙার বাসিন্দা তাঁরা। রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জড়িবুটি বিক্রি করেন। যাযাবরের মতোই জীবন যাপন। যেখানে যায় সেখানেই তাঁবু খাটিয়ে বাস। সেখানেই রান্না খাওয়া। পুরুষ, মহিলারা ঘুরে ঘুরে এলাকায় বিক্রি করেন জড়িবুটি।

লকডাউনের আগেই আমডাঙা থেকে মালদহে যান।
তারপরে আর ঘরে ফিরতে পারেননি। সঙ্গে যা খাবার ছিল তা অনেক আগেই ফুরিয়েছে। জড়িবুটি বিক্রি বা অন্য রোজগারের সুযোগও নেই। ফলে হাতে টাকাও নেই। ফলে এই পরিস্থিতিতে চরম সঙ্কটে ১৫ টি পরিবার।

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...