মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব জল্পনা উসকে হঠাৎই হাতে মেহেন্দি নিয়ে ছবি পোস্ট করলেন তাঁরা। তাহলে কী এবার বিয়ের ফুল ফুটল?
রুক্মিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই অকপট দেব। তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক নেই রুক্মিণীরও। দুই পরিবারও তাঁদের এই সম্পর্কে খুশি। কিন্তু গাঁটছড়া কবে বাঁধবেন- এই প্রশ্নের সদুত্তর নেই রঘু ডাকাত বা বিনোদিনীর মুখে। এই পরিস্থিতিতে যখন ভোটের হাওয়া গরম- তখন নিজেদের মেহেন্দি পরা হাতের ছবি দিয়েছেন যুগল। কিন্তু ইনস্টা (Instagram) অ্যাকাউন্টে দেওয়া সেই ছবিতে কোনও ক্যাপশন নেই। কখনও চোখে চোখ রেখে হাসি, কখনও নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকা—সব মিলিয়ে ছবিতে ধরা পড়ছে তাঁদের প্রেমের রসায়ন। দেখা যাচ্ছে রুক্মিনীর হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছেন কেউ। দেবও তাঁর বাঁ হাতে মেহেন্দি লাগিয়েছেন। উত্তর ভারতীয় রীতিতে বিয়ের সময় বর কনে দুজনেই মেহেন্দি লাগান। আর তাতেই জল্পনা, তাহলে কি এবার চার হাতে এক হবে? আরও পড়ুন: দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার এই জল্পনা আরও উসকে দিয়েছে সম্প্রতি দেবের এক মন্তব্য। তিনি বলেন, ধুমধাম করে বিয়ে করা তাঁর পছন্দ নয়। তিনি একেবারে ঘরোয়া ভাবে কাছে মানুষদের সাক্ষী রেখে বিয়ে করতে চান। সেই অনুষ্ঠানেরই কি তোড়জোড় চলছে তাহলে! এই প্রশ্নের উত্তর এখনও অধরা। - - - - - - -View this post on Instagram
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
10h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
