Sunday, June 14, 2026

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১০ জুন পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকছে। অত্যাধিক গরমের জন্য গত বছর মে মাসের প্রথম দিকেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো দু-এক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রেখে একেবারে ১০ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, যেভাবে মিড ডে মিলের চাল আলু পড়ুয়াদের দেওয়া হয়েছিল, এর মাঝখানে সেই কর্মসূচি আবার করা হবে।

একইসঙ্গে তিনি বলেন, অনলাইনে লেখাপড়া বা সংবাদ মাধ্যমে ক্লাস চালু থাকছে। এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...