Saturday, March 21, 2026

লন্ডনে করোনায় মৃত্যু পিপিই চাওয়া বাঙালি চিকিৎসকের

Date:

Share post:

ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে বারবার আর্জি জানিয়েছিলেন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই-র ব্যবস্থা করা হোক। করোনা-সংক্রমিত হওয়ার দিন পনেরো আগেও চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। কোভিড ১৯ সংক্রমণে মৃত্যু হল সেই বাঙালি চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরির। শুক্রবার, পূর্ব লন্ডনের রমফোর্ডের কুইনস হসপিটালে মারা যান বছর ৫৩-র এই চিকিৎসক। ১৫ দিন ভর্তি ছিলেন সেখানে। বাংলাদেশি আবদুল

করোনা-সংক্রমিত হওয়ার দিন পনেরো আগেও প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি বার্তা পাঠিয়েছিলেন। তাতে লেখেন, তাঁদের পিপিই-র খুব অভাব। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যাতে দ্রুত সুরক্ষাবস্ত্র পান তার ব্যবস্থা করতে অনুরোধ জানান এই বাংলাদেশি চিকিৎসক।
তিনি চিঠিতে লেখেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও পরিবার, সন্তান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। কিছুদিন আগেই ২৫তম বিবাহবার্ষিকী পালন করেন আবদুল। তাঁর স্ত্রী ও দুই সন্তান বর্তমান।
তবে এই প্রথম নয়, ব্রিটেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাবস্ত্রের অভাব নিয়ে বারবার অভিযোগ উঠছে। হ্যারো-র একটি হাসপাতালের তিন নার্স পিপিই-র অভাবে করোনা-আক্রান্ত হয়েছেন বলে খবর।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...