Sunday, June 14, 2026

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে সব রাজ্যকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

একদম প্রথম সারিতে দাঁড়িয়ে রাক্ষুসে করোনার সঙ্গে লড়ছেন চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মীরাই৷ করোনাক্রান্তদের সুস্থ করে বাড়ি পাঠানোর কর্তব্য করতে গিয়ে বহু চিকিৎসক, নার্স বা চিকিৎসাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন করোনা-য়৷

দেশের দুর্ভাগ্য, এই যোদ্ধাদের একাংশ এক শ্রেণীর অ-মানুষের হাতে নির্মমভাবে আক্রান্ত হচ্ছেন৷ এবং এই ঘটনা বেড়েই চলেছে৷ এই দুর্ভাগ্যজনক ঘটনা পুরোপুরি বন্ধ করতে এবার এগিয়ে এসেছে কেন্দ্র৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জরুরি এক নির্দেশ জারি করে দেশের সব রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বলেছে, ​কোভিড-১৯ চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হয়রানি ও হেনস্থা রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ প্রশাসনের সঙ্গেই সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে কেন্দ্রের নির্দেশ, চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা দিতে হবে৷ হাসপাতালের পাশাপাশি যে সমস্ত জায়গায় কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে এবং যে সব জায়গায় সংক্রমণের আশঙ্কায় কোয়ারান্টাইন করা হয়েছে, সর্বত্রই নিরাপত্তার জোরদার ব্যবস্থা করতে হবে৷ এছাড়াও
​করোনা’র স্ক্রিনিং করার জন্য চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা যেখানে যেখানে যাবেন, সেখানেও যথাযথ পুলিশি নিরাপত্তা দিতে হবে৷ এই কাজে প্রশাসন ও পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে হবে৷

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...