Sunday, June 14, 2026

লকডাউনের নিয়ম মেনে কিছু বিষয়ে ছাড় ঘোষণা রাজ্য সরকারের

Date:

Share post:

লকডাউনের নিয়ম মেনে বেশ কিছু বিষয়ে ছাড় ঘোষণা রাজ্য সরকারের। নবান্নে মুখ্যমন্ত্রী জানান,

• নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর বারোটার বদলে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে।
• একইসঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে বেকারি চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
• অনলাইন ফুড ডেলিভারি ছাড় দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ধান কাটার সময় সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। একসঙ্গে প্রচুর লোক নিয়ে গিয়ে মাঠে ভিড় জমানো চলবে না। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চা-বাগানে রোটেশন অনুযায়ী, ১৫ শতাংশ লোক কাজ করতে পারবে। চা বাগানে তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখেও ২৫ শতাংশ লোক কাজ করতে পারবে চা বাগানে। সেই বিষয়ে অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনও জমায়েত করা যাবে না। রাস্তায় একসঙ্গে ভিড় করা যাবে না। নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে, পুলিশকেও মুখ্যমন্ত্রী বলেছেন কড়াকড়ি করতে হবে, তবে বাড়াবাড়ি নয়।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...