Saturday, April 4, 2026

আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স, ফের লকডাউন বাড়ার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউনের মেয়াদ বাড়াতে পারে কেন্দ্র। সর্বদলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি রাজ্যের সব মুখ্যমন্ত্রীর মতামতও জেনে নিতে চান। আজ শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মোদি। সেখানে করোনা পরিস্থিতি ও লকডাউনের সময়সীমা নিয়ে আলোচনা হবে। চলতি লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। ইতিমধ্যেই একাধিক রাজ্য করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে লকডাউন আরও বাড়ানোর পক্ষপাতী। ওড়িশা সরকার ৩০ এপ্রিল ও পাঞ্জাব সরকার ১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। লকডাউন দু’সপ্তাহ বাড়াতে চেয়ে মোদিকে চিঠি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এছাড়া মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গও লকডাউন বাড়ানোর পক্ষপাতী। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই সম্ভবত ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন মোদি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...