Sunday, April 5, 2026

হিন্দু ব্যক্তির সৎকার করলেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির সিউড়িতে

Date:

Share post:

সম্প্রীতির অনন্য নজির দেখা গেলো বীরভূমের সিউড়িতে। এক হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন কয়েকজন মুসলিম যুবক। হিন্দু ধর্মের রীতি অনুসারে পরলৌকিক ক্রিয়াতেও আর্থিকভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

বীরভূমের সিউড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের সোনাতোর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন শ্যামাশিস চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বছর ৫৪ – র ওই ব্যক্তি। পেশায় অটোচালক ওই ব্যক্তির রবিবার বাড়িতেই মৃত্যু হয়।

কিডনি সমস্যার পর তিনি সম্প্রতি খাবারের দোকান করেছিলেন। অবিবাহিত ওই ব্যক্তির পরিবার বলতে একমাত্র ভাই শিবাশীষ চট্টোপাধ্যায়। বাংলা সংস্কৃতি মঞ্চের সঙ্গে যুক্ত কাজী বাদশা, মফিজুল ইসলাম, নুর আলম, রবিউল ইসলাম ,বাপ্পা কাজী কয়েকজন মুসলিম প্রতিবেশী যুবক শ্যামাশিস চট্টোপাধ্যায় মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী হরিনাম সংকীর্তন সহ শবযাত্রায় শামিল হলেন তাঁরা।

বাংলা সংস্কৃতি মঞ্চের সামিরুল ইসলাম বলেন,”মনুষ্যত্ব ছাড়া ধর্ম হয় না। এক পরিবার বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করাই হল মহান ধর্ম। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন মুসলিম যুবক মৃত হিন্দু ব্যক্তির দেহ সৎকারে সাহায্য করেছেন”। কাজী বাদশা বলেন, “ওই ব্যক্তির মৃত্যুর পর আত্মীয় স্বজনকে না পেলেও আমরা কয়েকজন মিলে তাঁর মৃতদেহ সৎকার করেছি ধর্মীয় রীতি অনুসারে। ওঁর পরলৌকিক ক্রিয়াতে আমরা আর্থিকভাবে সাহায্য করব।”

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...