Tuesday, April 7, 2026

৫ নয় ১৫-র বেশি করোনায় মৃত, সাফ জানালেন সূর্যকান্ত

Date:

Share post:

রবিবার বিকেলে ফেসবুক লাইভে এসে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সরাসরি রাজ্যের মৃত্যু সংখ্যা নিয়ে অভিযোগ তুললেন। বললেন, রাজ্য সরকার ৫জনের মৃত্যুর কথা বলছে। কিন্তু বেসরকারি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি, মৃত ৫ নয়, ১৫-র বেশি।

সূর্যকান্ত আরও বলেন, মৃত ব্যক্তির দেহে কোভিড-১৯-এর সংক্রমণ পাওয়া গেলেও রাজ্য তাকে করোনায় মৃত বলে ধরছে না। কিন্তু মনে রাখতে হবে, আন্তর্জাতিক স্তরকে বুড়ো আঙুল দেখিয়ে মৃত্যু নিয়ে গরমিল করা হচ্ছে। বলা হচ্ছে নিউমোনিয়ায় মারা গিয়েছে। আরে নিউমোনিয়া তাঁর অ্যাকুউট হয়তো হতোই না যদি তিনি করোনায় না আক্রান্ত হতেন। ডায়াবেটিস, ব্লাড প্রেসার বেশি হলে তাদের করোনায় মারা যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাস পাওয়া গেলে তাকে করোনায় মৃত্যু বলেই ধরে নিতে হবে। এটাই নিয়ম। রাজ্য যা বলছে, তা মোটেই ঠিক নয়।

সিপিএম পলিটব্যুরো নেতা অবশ্য কীটের অপ্রতুলতার কথা স্বীকার করে কেন্দ্রকে এ ব্যাপারে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ভাবখানা এমন যেন রাজ্য নিজেরাই তৈরি করে নিলে ভালো হয়। ব্যক্তিগতভাবে চিকিৎসক রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী র‍্যাপিড টেস্টিং-এর কথা বলেন। তার কারণ গোষ্ঠী সংক্রমণ এতে বোঝা যায় এবং যে এলাকায় হচ্ছে সেই এলাকার মানুষকে ঘরবন্দি করে রাখার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পারে। বেশকিছু সংখ্যালঘু এলাকায় লকডাউন মানা হচ্ছে না বলে কেন্দ্রের চিঠি নিয়ে সূর্যকান্ত বলেন সাম্প্রদায়িক রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...