Sunday, June 21, 2026

চোখে ভালো দেখতে পাচ্ছেন না বিগ বি, নিজেই জানালেন সে কথা

Date:

Share post:

ক্রমশ দৃষ্টিশক্তি ঝাপসা হচ্ছে। ভালোভাবে দেখতে পাচ্ছেন না অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই একটা জিনিসকে দুটো দেখছেন। নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন অমিতাভ বচ্চন।

তিনি লিখেছেন, “চোখে ঝাপসা দেখছি। ডবল ইমেজ দেখতে পাচ্ছি। শরীরের অন্য অনেক সমস্যার সঙ্গে আরও একটা যোগ হলো। ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি।“ তবে চিকিৎসকরা অমিতাভকে আশ্বস্ত করেছেন। আপাতত চিকিৎসকের সব পরামর্শ মেনে চলেছেন বিগ বি। অমিতাভ জানিয়েছেন, “ডাক্তাররা আমায় বলেছেন এটা অন্ধত্ব নয়। কম্পিউটার স্ক্রিনে একভাবে তাকিয়ে থাকার ফলে দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিয়েছে।”

একই সঙ্গে স্মৃতি রোমন্থন করেছেন বিগ বি। লিখেছেন, “মা শাড়ির আঁচল পেঁচিয়ে একটা ছোট বল বানাতেন। তারপর সেটা দিয়ে সেঁক দিতেন চোখে। কখনও আবার গরম জলে তোয়ালে ভিজিয়েও চোখে সেঁক দিতেন।” ডাক্তারের পরামর্শের সঙ্গে সঙ্গে মায়ের পুরনো টোটকাও মেনে চলছেন বিগ বি।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...