ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে নজির গড়লেন ভারতের কিশোর ক্রিকেটার।

ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১১ বলে ৫০ রান পূর্ণ করেন বৈভব(Vaibhav Suryavanshi)। এর মাধ্যমে তিনি ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েন। প্রথম ১১ বলের তাঁর স্কোর ছিল — ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা। প্রথম উইকেটের জুটিকে প্রিয়াংশ আর্যের সঙ্গে ৮.৫ ওভারে ১৩২ রান তোলে বৈভব।

কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিল বৈভব। সুপার ওভারের শেষে ম্যাচ হারার পর শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। জানা যায়, শ্রীলঙ্কার ক্রিকেটাররাই বৈভবকে খোঁচা দিয়ে বলে, ‘এবার বাড়ি যাও।’ কিন্তু রাগানোর উত্তরটা ব্যাট হাতেই দিলেন বৈভব। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডভন্ড লঙ্কা। ভারত শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৭৭ রানের পাহাড় গড়ে। বৈভব ছাড়া রান পেয়েছেন অধিনায়ক তিলক বর্মা। তিনি ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিকে দলে রাখা হয়েছে। ফিটনেস টেস্টে পাস করলেই দলে সুযোগ পাবেন কোহলি। প্রত্যাবর্তন হয়েছে জশপ্রীত বুমরাহের। অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন শুভমান গিল। ৪, ১৬ ও ১৯ জুলাই রয়েছে তিনটি ওয়ানডে। ম্যাচগুলি হবে বার্মিংহাম এজবাস্টন, কার্ডিফের সোফিয়া গার্ডেন্স এবং ঐতিহাসিক লর্ডসে।

ভারতীয় একদিনের দল- শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (ফিটনেস টেস্টে পাস করলে), ঈশান কিষান, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, গুরনূর ব্রার।

–

–

–
–
–
