Friday, April 3, 2026

কে কাজ করছেন? বাগযুদ্ধে বাবুল- জিতেন্দ্র

Date:

Share post:

করোনা না পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে সবাইকে আহ্বান জানাচ্ছেন শাসক-বিরোধী সব দলের নেতৃত্ব। কিন্তু সবাই সে কথায় কর্ণপাত করছেন কি? সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে এ বিষয়ে প্রশ্ন জাগে। পশ্চিম বর্ধমানের খনি অঞ্চল আসানসোল। পুরসভার মেয়র এবং স্থানীয় বিধায়ক রাজ্যের শাসকদলের নেতা জিতেন্দ্র তিওয়ারি। আর এলাকার সাংসদ বিজেপির বাবুল সুপ্রিয়। এই সংকট পরিস্থিতির মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশে কে রয়েছেন? এই নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। এই দুই নেতার মধ্যে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের টুইটার হ্যান্ডেল বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন তিনি লেখেন, “লকডাউনে সবচেয়ে অসুবিধা বোধহয় আমাদের সাংসদ তথা মন্ত্রীরই হয়েছে” এমনকী, বাবুল দু’লক্ষ ভোটে জিতে অহংকারী হয়েছেন বলেও মন্তব্য করেন আসানসোলের মেয়র। এর কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক টুইট করে জিতেন্দ্র তিওয়ারির কথার জবাব দেন বাবুল সুপ্রিয়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, স্যানিটাইজারে হাত পরিষ্কার হতে পারে, কিন্তু মন পরিষ্কার হয় না। এরপর জিতেন্দ্র তিওয়ারির টুইটার আইডি কেন ‘জিতেন্দ্র টিএমসি’ তা নিয়েও প্রশ্ন তোলেন বাবুল। তাঁর কটাক্ষ, জিতেন্দ্র এখনও তৃণমূল নেতা হয়ে রয়েছেন, আসানসোলের মেয়র হতে পারেননি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী আবার ব্যাঙ্গ করে বলেন, “দেশের খবর একটু রাখুন। সংসদ চলছিল। তারপরে লকডাউন হয়েছে। দূর থেকে যা করার সবই করেছি”।

আসানসোল কেন্দ্রটি বরাবরই শাসক-বিরোধীদের টানাপোড়েনের আখড়া। রাজ্যের এবং কেন্দ্রের শাসকদলের প্রতিনিধিরা সেখানে বরাবর থাকেন দুই প্রান্তে। আর তাই নিয়েই সব সময় চলে বাগযুদ্ধ। লকডাউনও সেই প্রক্রিয়ায় ইতি টানতে পারেনি।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...