Sunday, April 5, 2026

করোনা আক্রান্ত: জাতীয় তথ্যে ১৫২, রাজ্য আটকে ৯৫তেই

Date:

Share post:

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পাঁচ থেকে সাত হয়েছে বলে রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। তবে মৃতদের সম্পর্কে ওই বুলেটিনে আর কিছুই জানানো হয়নি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ধরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জানানো হয়েছে। যদিও এক্ষেত্রেও রাজ্যের স্বাস্থ্য দফতর ৯৫তেই আটকে রেখেছে আক্রান্তের সংখ্যা। বিরোধীদের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংখ্যা এবং আইসিএমআর-এর গাইডলাইন অমান্য করে ইচ্ছাকৃত জটিলতা তৈরি করে মৃত ও আক্রান্তের সংখ্যা কম করে দেখিয়ে আদতে এই স্বাস্থ্য সংকটকেই জটিল করে তোলা হচ্ছে। সংখ্যা নিয়ে নিম্নমানের রাজনীতি হচ্ছে। পেশায় চিকিৎসক সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এরাজ্যে করোনায় মৃত্যু ১৫ ছাড়িয়ে গিয়েছে। করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও কো-মরবিডিটির কথা বলে মৃত্যুর সংখ্যা চেপে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে করোনা সংক্রান্ত গ্লোবাল গাইডলাইনের বিরোধী। সিপিএমের সুরেই একই অভিযোগ তুলে তথ্যে কারচুপির জন্য নবান্নের দিকে আঙুল তুলেছে কংগ্রেস ও বিজেপিও। সবকটি বিরোধী দলেরই অভিযোগ, সত্য তথ্য চাপতে গিয়ে মারাত্মক সংক্রামক একটি রোগ নিয়ে ছেলেখেলা হলে তা জনস্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর হবে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...