Monday, February 9, 2026

করোনায় মৃত্যু সাড়ে ২১ হাজার, তারপরই আমেরিকার ইতিহাসে প্রথম একসঙ্গে ৫০টি স্টেটেই ‘বিপর্যয়’ ঘোষণা

Date:

Share post:

বিপন্ন আমেরিকা। মারণ করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা সাড়ে ২১ হাজার পার হতেই একসঙ্গে ৫০ টি স্টেটে ‘বিপর্যয়’ ঘোষণা করল সরকার। বিশ্বের সব থেকে ক্ষমতাশালী দেশ আমেরিকা আজ এক অদৃশ্য ভাইরাসের আক্রমণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে। এর আগে ৯/১১ জঙ্গি হামলায় আমেরিকাকে ভেঙে পড়তে দেখেছিল বিশ্ব। আর এবার তাকেও ছাপিয়ে গিয়েছে করোনায় মৃতের সংখ্যা।
এই পরিস্থিতিতে আমেরিকার ৫০টি স্টেটেই ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও প্রেসিডেন্ট একসঙ্গে ৫০টি স্টেটে বিপর্যয় ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্যুইট করে জানিয়েছেন যে এমন ঘটনা আমেরিকার ইতিহাসে এই প্রথম। একইসঙ্গে তিনি বলেছেন, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।

মৃত্যুমিছিলে ইতালিকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। সাড়ে ২১ হাজার পার করে ফেলেছে মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে এখন বিশ্বের মধ্যে প্রথম আমেরিকাই।

spot_img

Related articles

এক রানের জন্য ত্রি-শতরানের স্বপ্নভঙ্গ , মার্টিন ক্রো-র সঙ্গে একই তালিকায় সুদীপ

রঞ্জি ট্রফির (Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হল সুদীপ কুমার ঘরামির(Sudip Gharami )। কল্যাণীতে...

কলকাতায় আয়কর দফতরের হানা! জৈব সার ব্যবসায়ীর বাড়ি-অফিসে তল্লাশি

সোমবার সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ৮টি স্থানে একযোগে হানা দিয়েছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা (Kolkata Income...

সুপ্রিম-ধাক্কা কুলদীপের, আবেদন না শুনে দিল্লি হাই কোর্টে পাঠাল শীর্ষ আদালত

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldip Singh Sengar) আবেদন শুনলই না শীর্ষ আদালত।...

নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদিকে ইরানে ফের ৭ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ইরানের (Iran Human Rights Worker) মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে (Narges Mohammadi) নতুন করে সাত বছরের বেশি...