Monday, April 6, 2026

রাজভবনের সঙ্গে লকডাউনে ইতি টানুক রাজ্য, ফের বিস্ফোরক রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় একরকম হুঁশিয়ারি দিলেন।

সোমবার রাজ্যপাল নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “রাজভবনের সঙ্গে লকডাউনে ইতি টানুন মমতা। আমরা এখন করোনা মহামারির সঙ্গে লড়াই করছি। রাজ্যের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে।” এরপর রাজ্যে লকডাউন পালনে খামতি রয়েছে বলে অভিযোগ জানিয়ে তিনি আরও লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হুঁশিয়ারির কথা মাথায় রেখে আচরণ ঠিক করার প্রয়োজন রয়েছে। সোশ্যাল ডিসস্টানসিং ও ধর্মীয় জমায়েতের মতো বিষয়গুলি নিয়ে গাফিলতিতে জড়িত অধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।”

প্রসঙ্গত, রাজ্যে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে, মানুষ লকডাউন মানছেন না। এই উদ্বেগ প্রকাশ করে রাজ্যকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নারকেলডাঙা, রাজাবাজার, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, একবালপুর, মানিকতলা অঞ্চলগুলিতে লকডাউন মানা হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে সাফ বলা হয়েছে, ধর্মীয় সমাবেশকে আটকাচ্ছে না পুলিশ। লকডাউনের এহেন শিথিলতা নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে চিঠি দিয়ে লকডাউন কঠোরভাবে বলবৎ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিশেষ করে, COVID-19 পজিটিভ কেস নারকেলডাঙাতে বেশি পাওয়া গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে মন্ত্রক।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...