Friday, April 3, 2026

রাজ্যে বাধ্যতামূলক মাস্ক, কেন ব্যবহার করবেন? না করলে কী হবে ?

Date:

Share post:

বাড়ির বাইরে বেরোলে বাধ্যতামূলক মাস্ক। মাস্ক পরতেই হবে। জরুরি প্রয়োজনে পাঁচ মিনিটের জন্য বেরোলেও মাস্ক থাকতে হবে। এই নির্দেশ না মানলে ব্যবস্থা নেবে পুলিশ। এমনই নির্দেশিকা জারি করেছেন এ রাজ্যের

মুখ্যসচিব৷

◾মাস্ক পড়লেই কি করোনা সংক্রমণ আটকানো যাবে ?

🔸বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সংক্রমণ আটকাতে ইতিবাচক ভূমিকা নেয় মাস্ক। মাস্ক মুখে থাকলে কোনও সংক্রমণই চট করে অনুপ্রবেশ করতে পারে না। করোনা সংক্রমণ প্রতিহত করার জন্যই মাস্কের ব্যবহার করতে বলেছে রাজ্য৷ এটা সবার মানা উচিত৷

◾যে কোনও মাস্কই কী করোনা ভাইরাস আটকায় ?

🔸ভাল পরিস্কার কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করলেও সুফল মিলবে৷ সরকার তো বলেছে, কাপড়ের টুকরো, গামছার টুকরো, দোপাট্টার টুকরো, নির্দিষ্ট ভাবে ফোল্ড করে মাস্ক তৈরি করে নেওয়া যায়। মাস্ক মুখে থাকলে অনেকটাই আটকানো যায় করোনা ভাইরাসের সংক্রমণ ৷

◾মাস্ক মুখে থাকলে ঠিক কোন ধরনের উপকার হবে ?

🔸 যে কোনও মানুষ কথা বললেই মুখ থেকে “এয়ার ড্রপলেট” বের হতে থাকে। এই এয়ার ড্রপলেট সংখ্যা প্রায় ১০ হাজার। যার মধ্যে বিভিন্ন জীবাণু ভাইরাস লুকিয়ে থাকে। সর্দি, কাশির সংক্রমণ আছে, এমন ব্যক্তি কথা বললে বা কাশলে তার মুখ থেকে বের হয় ৩০ থেকে ৪০ হাজার এয়ার ড্রপলেট৷ পরিস্কার কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করলে এই এয়ার ড্রপলেট আটকে দেওয়া যায়। করোনা সংক্রমণের আশঙ্কা আটকানো যায় অনেকটাই।

◾ মাস্ক ব্যবহার না করে রাস্তায় বেরোলে কী হবে?

🔸 প্রথমত, করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে বিনা বাধায়৷ একবার শরীরে ঢুকলে প্রতিক্রিয়া দেখা দেবেই৷ তার পর পর্যায়ক্রমে, আইসোলেশন, কোয়ারেন্টাইন, হাসপাতাল, আইসিসিইউ ইত্যাদি৷

দ্বিতীয়ত, রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তের কথাই মুখ্যসচিব জানিয়েছেন৷ এর অর্থ, প্রশাসনিক নির্দেশ রাজ্যবাসী প্রত্যেকের কাছে প্রযোজ্য। কেউ মাস্ক না পড়লে অতি অবশ্যই সরকারি নির্দেশ অমান্যের দায়ে অভিযুক্ত হবেন। পুলিশ নির্দিষ্ট আইনে ব্যবস্থা নিতে পারে৷ জেল-জরিমানা হতেই পারে৷

তৃতীয়ত, মাস্ক ছাড়া পথে নেমে দেখলেন আপনি ছাড়া বাকি সবাই মাস্ক লাগিয়েই প্রয়োজনীয় কাজ সারছে৷ মাস্ক-হীন আপনাকে দেখে সংক্রমণের ভয়ে অন্যরা ভীত হতে পারেন৷ সেক্ষেত্রে আপনি জনরোষের শিকারও হতে পারেন৷

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...