Tuesday, March 24, 2026

লকডাউন পর্বে রাজ্যজুড়ে মহিলাদের জন্য ঘরে ঘরে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেবে তৃণমূল

Date:

Share post:

লকডাউনে গৃহবন্দি মানুষ। সমস্যা ক্রমশ বাড়ছে। কিন্তু করোনা যুদ্ধে লকডাউনই একমাত্র হাতিয়ার। এরই মাঝে গৃহবন্দি মহিলাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যজুড়ে স্যানিটারি ন্যাপকিন বিলি করবে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় বিলি করা শুরু হবে স্যানিটারি ন্যাপকিন।

কিন্তু এতো ন্যাপকিনের জোগান আসবে কোথায় থেকে? জানা গিয়েছে, রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে গঠিত মহিলাদের সেল্ফ হেল্প গ্রুপগুলির কাছ থেকে এই ন্যাপকিন সংগ্রহ করেছে শাসক দলের মহিলা শাখা। এই সমস্ত ন্যাপকিন সংগঠনের প্রতি জেলা সভানেত্রীদের কাছে পৌছে দেওয়া হবে। এরপর জেলা নেতৃত্ব ব্লকে ব্লকে দেবেন। একটি গাড়িতে দু’জন দলীয় কর্মী মিলে চলবে স্যানিটারি ন্যাপকিন বিলি।

এই প্রসঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন “লকডাউনে শহরের মহিলাদের দোকান থেকে ন্যাপকিন কিনতে হয়তো খুব বেশি সমস্যা হচ্ছে না। কিন্তু গ্রামের দিকে ন্যাপকিন পাওয়া সমস্যা হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় মহিলারা যাতে অস্বাস্থ্যকর পুরোনো পদ্ধতিতে ফিরতে বাধ্য না হন সেই সম্ভাবনা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে”।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...