Monday, June 15, 2026

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

Date:

Share post:

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার ‘রং বরসে’ মেজাজে মুসৌরি থেকে মুম্বই। ক্যালেন্ডারের তারিখ মতে আজ অবাঙালিদের রং খেলার দিন। বাংলার বিভিন্ন প্রান্তেও সেই ছবি ধরা পড়েছে। উত্তর ভারতের জনপ্রিয় ‘লাঠমার হোলি’ সেলিব্রেশনের ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ায়।

দোলযাত্রা মানে বঙ্গ জুড়ে সংস্কৃতি আর ধর্মীয় ধারণার এক ধ্রুপদ রূপ দেখা যায়। কিন্তু হোলি সেরকম নয়। এই উৎসব তুলনামূলকভাবে অনেক বেশি বর্ণিল। আকাশে বাতাসে ‘হোলি হ্যায়’ উচ্চারণ আর আবিরের পরিবর্তে জলরঙে রঙিন হতে তৈরি দেশের আমজনতা থেকে হাইপ্রোফাইল তারকারাও। বাংলায় দোলযাত্রার (Dol Utsav) মূল ভিত্তি হলো শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বৃন্দাবন লীলা।হোলির নেপথ্যে রয়েছে অসুররাজ হিরণ্যকশিপুর বোন হোলিকার কাহিনী। এদিন উত্তর ভারতে ‘গুজিয়া’, ‘ঠান্ডাই’ এবং বিশেষ কিছু লৌকিক পদের চল রয়েছে। টিনসেল টাউন থেকে শুরু করে রাজধানীর আকাশে বাতাসেও আজ লাল-নীল-সবুজ-বেগুনি রঙের বাহার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোলির শুভেচ্ছা (Holi Festival Wish) জানিয়েছেন বলিউড সেলিব্রেটিরা। মঙ্গলবার হোলির আগাম উদযাপনে রং মেখে ছবি পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রণবীর কাপুর, সোহা আলি খান, শাবানা আজমিরা। আজও রঙিন উৎসবের মেজাজে তারকারা।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...