সিভিক ভলেন্টিয়ারদের (civic volunteers) নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। তাঁদের দায়িত্ব পালন, শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে জারি হল নির্দেশিকা।
আরও পড়ুন: উপনির্বাচনের মুখে হুমায়ুনকে থানায় তলব, উস্কানিমূলক বক্তব্যের মামলায় নোটিশ
নির্দেশিকা অনুযায়ী
* ছোট অপরাধ ছাড়া অন্য কোনও ফৌজদারি মামলায় জড়ানো, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে উপস্থিত না থাকা, পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুপযুক্ত বা মর্যাদাহানিকর আচরণ এবং শারীরিক বা চিকিৎসাগত কারণে কাজের অযোগ্য হয়ে পড়ার মতো পরিস্থিতিতেও ব্যবস্থা নেওয়া হবে।
* কলকাতা পুলিশের হোম গার্ড অর্গানাইজেশনের ডেপুটি কমিশনার প্রয়োজন অনুযায়ী কোনও সিভিক ভলেন্টিয়ারকে সাময়িক বা স্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।
* কোনও সিভিক ভলেন্টিয়ার (civic volunteers) অনুমতি বা ছুটি ছাড়া টানা সাত দিন অনুপস্থিত থাকলে প্রথম নোটিশ দেওয়া হবে। প্রথম নোটিশের সাত দিন পর দেওয়া হবে দ্বিতীয় ও চূড়ান্ত নোটিশ। সেখানে স্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতি কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হবে। জবাব অসন্তোষজনক হলে স্থায়ীভাবে অব্যাহতির প্রক্রিয়া শুরু হবে।
* প্রতিটি থানার ওসি বা ইউনিট ইন-চার্জকে তাঁদের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের গত তিন মাসের কাজের মূল্যায়ন করে প্রতি তিন মাস অন্তর DC, HGO-র কাছে পারফরম্যান্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















