পশ্চিমবঙ্গের বিপুল শিল্প বিনিয়োগ সুনিশ্চিত করতে সোমবার মুম্বাইযাত্রা করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রিলায়েন্স প্রধানের বাসভবন 'অ্যান্টিলিয়া'তে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও অনন্ত আম্বানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি দীর্ঘ সময় বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। দেশের অন্যতম ধনকুবেরকে কালীঘাটের মাতৃমূর্তির প্রতীকী বিগ্রহ উপহার দিয়েছেন শুভেন্দু। হাইভোল্টেজ বৈঠকের পর শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী।

পূর্ব নির্ধারিত এই সাক্ষাতে বাংলায় রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান বাণিজ্যিক পরিধি আরও বৃদ্ধি করা এবং নতুন ক্ষেত্রে বিনিয়োগের আরজি নিয়ে মুখ্যমন্ত্রী আম্বানিদের প্রস্তাব দেবেন বলে জানা গিয়েছিল। সেই নিয়েই সদর্থক কথাবার্তা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আম্বানির বাড়ির গনেশ পূজায় অতিথি হিসেবে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, 'গতকাল মুম্বাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতে গিয়েছিলাম। সেখানে ভগবান গণেশের সামনে প্রার্থনা করেছি। দেশের শান্তি উন্নতি ও সমৃদ্ধির জন্য গণেশের কাছে আশীর্বাদ চেয়েছি।' এই সৌজন্য সাক্ষাতের কিছু ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। সূত্রের খবর প্রায় এক ঘন্টা ধরে আম্বানিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র তৈরি, কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়েও। সব থেকে বড় খবর, সবকিছু ঠিকঠাক থাকলে অনন্ত আম্বানির স্বপ্নের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র 'বনতারা' এবার গড়ে উঠতে পারে বাংলার বুকেও!

মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আমাদের এই আন্তরিক কথোপকথনে পশ্চিমবঙ্গের শিল্পবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বিপুল সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। আমাদের রাজ্য এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত যা আমাদের যুব সমাজকে শক্তিশালী করবে এবং অর্থনৈতিক ব্যবস্থার পুনর্জাগরণ ঘটবে।'
Yesterday I visited the residence of renowned Industrialist and Chairman of Reliance Industries, Shri Mukesh Ambani Ji, in Mumbai. Had the divine privilege of offering prayers before Lord Ganesha, seeking His supreme blessings for the peace, progress and prosperity of our Nation. As a sacred token carrying the soul, spirit and timeless devotion of our State, I had the honour of presenting a special holy memento of Maa Kali to the Ambani family, praying that the Divine Mother blesses them with good health, happiness and continued success. During our warm interaction, we also exchanged thoughts on the immense possibilities for industrial growth and employment generation in West Bengal. Our State is ready to welcome visionary investments that empower our youth and drive sustainable economic resurgence. Heartfelt gratitude to Smt. Nita Ambani Ji, Shri Mukesh Ambani Ji and the entire Ambani family for their extraordinary warmth and gracious hospitality. Ganpati Bappa Morya 🚩 Joy Maa Kali 🚩
— Suvendu Adhikari (@SuvenduWB) September 22, 2026
















