বিগ বসের সঞ্চালনা করতে করতে অসুস্থ সলমন খান (Salman Khan)! শো চলাকালীন আচমকা বুকে হাত রেখে শুয়ে পড়তে দেখা গেছে অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। তারপরই গুঞ্জন বলিউডের সুপারস্টার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সত্যি কি তাই? কী জানালেন সুপারস্টার?
সলমন মানে একটা আলাদা ধরনের স্টাইল আর ম্যানারিজম। তাঁর হাঁটা চলা থেকে কথা বলার মধ্যে এক বলিউডে দাপট লক্ষ্য করা যায়। বয়সকে তোয়াক্কা না করে চিরকুমার অভিনেতা মারকাটারি অ্যাকশন দৃশ্যের সিনেমাতেও যথেষ্ট স্বচ্ছন্দ। আবার রোমান্সেও পর্দা কাঁপাতে সর্বদা প্রস্তুত থাকেন তিনি। নিজের কোন শারীরিক সমস্যা হলে সে কথা কখনোই অনুরাগীদের কাছ থেকে লুকোননি সলমন। এবার বিগ বস ২০-র (Bigg Boss 20) প্রমো আসতেই ছড়িয়ে পড়ল গুঞ্জন। উইকেন্ড এর শুটিং করতে গিয়ে সঞ্চালনার মাঝেই আচমকা, বুকে হাত দিয়ে মঞ্চে শুয়ে পড়েন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন সুপারস্টার। জানিয়ে দিলেন তার শরীর অসুস্থ হয়নি। তিনি ভালো আছেন।
সলমন সমাজমাধ্যমে জানান, যে প্রোমো ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে সেটা ভুল ভাবে এডিট হয়েছে আর সেই কারণেই ভুল বার্তা পৌঁছেছে সকলের কাছে। আসলে বিগবস এর বাড়িতে কাজই যা করছেন মঞ্চে সেটাই নকল করে দেখাচ্ছিলেন অভিনেতা। সেই মুহূর্তের অংশবিশেষ প্রমোতে দেখানো হয়েছে আর সেখান থেকেই সকলের ধারণা হয়েছে সলমান অসুস্থ। আসলে অভিনেতা একদম ঠিক আছেন। অনুরাগীদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
















