Wednesday, June 24, 2026

মাতালের কীর্তি , মদ না পেয়ে হোমিও-ওষুধ খেয়ে মৃত্যু ২ জনের

Date:

Share post:

করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউনের মাঝে সব দোকানপাট বন্ধ। খোলা নেই মদের দোকানও। কিন্তু তাতে কী! মদ না পেয়ে ওষুধে নেশা করে মৃত্যু দুজনের। ঘটনা কাঁথির মারিশদা থানার শিল্লিবাড়ি এলাকার।

সব মদের দোকান বন্ধ থাকায় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু হল বছর তিরিশের দুই যুবক, ভরত দাস ও পঙ্কজ দাসের। তাদের বাড়ি মরিশদা থানার শিল্লিবাড়ি এলাকায়। লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় মরিয়া হয়ে উঠেছিল ওই এলাকার ৪ যুবক। মদের দোকান বন্ধ থাকলেও মারিশদা বাজারের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান খোলা ছিল। তারা কারও কাছ থেকে শুনে ছিল হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল মেশানো থাকে। ব্যস! যেমন শোনা তেমনি কাজ। শুক্রবার সন্ধে নাগাদ সেখান থেকে তাঁরা একটি ওষুধের বড় ফাইল কিনে আনেন। এরপর বাড়ি ফিরে ওই হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে নেশার বড়ি মিশিয়ে খায় চারজন।

মারিশদা থানার ওসি জানান, ‘রাতে নেশা হলেও শনিবার সকালে মাত্রাতিরিক্ত ওষুধে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর শনিবার রাতে ভরত ও সঞ্জয় দাসের মৃত্যু হয়।’

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...