Sunday, June 28, 2026

‘এবারের মতো IPL ভুলে যাওয়াই ভালো’ মন্তব্য সৌরভের

Date:

Share post:

মারণ করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এমন অবস্থায় গোটা দেশ কার্যত লকডাউন। স্বাভাবিক ভাবেই আইপিএল এর ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছিল। এর পরই

করোনার জন্য স্থগিত করে দেওয়া হয় আইপিএল। তবে এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কথা শুনে মনে হল আইপিএল বাতিল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটি ইংরেজি সংবাদ পত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এবার আইপিএল না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে, কিন্তু এই মুহূর্তে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে আইপিএলের থেকেও মানুষের জীবনের দাম বেশি। তাই এই বছর আর কোনো ভাবেই আইপিএল করার রাস্তা দেখতে পাচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে পুরো বিশ্বের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো উপায় নেই। আমরা প্রত্যেক মুহূর্তে নজর রাখছি কোথায় কি ঘটছে, মানুষ কেমন আছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...