Sunday, March 22, 2026

মন ভাল নেই কারওর, লিখলেন, গাইলেন সাহানা বাজপেয়ী

Date:

Share post:

চৈত্র সংক্রান্তির দিন আমাদের ইশকুলের সকলের কার্ড আঁকার শেষ দিন। পরদিন নববর্ষ। সবচেয়ে স্পেশাল কার্ডটা (মানে যেটা মোটামুটি উৎরোনোর মতন আঁকা হল) কাকে দেবো তাও স্থির হয়ে গেছে। সন্ধ্যায় বর্ষশেষের মন্দির। আর কিছুদিনের মধ্যেই গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। তেপান্তরের মাঠের মতন ধুধু গরমে তেঁতুলমাখা আর এই সময়ের শেখা ও বারম্বার গাওয়া দুটো গান, “আধেক ঘুমে নয়ন চুমে“ আর “কার যেন এই মনের বেদন“ ঘুরে ঘুরে আসে ঘুঘুর ডাকের সঙ্গে সঙ্গে এই অসময়ে। আমাদের ছোটছোট পা, শুকনো পাতা ঠেলে ঠেলে, ইউক্যালিপটাসের পাতার বোঁবোঁ করে পাক খেয়ে পড়া কোন এক অচিনপুরের হেলিকপ্টার ভাবতে ভাবতে হস্টেলে ফেরে।

নতুন বছর। কারুর মন ভালো নেই এইবার। এদিকে কিন্তু বাগানের মেহগনি পাতাগুলো নতুন – চিকণ সবুজ, আর তার সাথে দেবদারু তার কপাল নুইয়ে পাল্লা দিতে মশগুল। এই গানটা আমার সেই সেকালের তরী বাওয়ার সঙ্গী ও তাদের সঙ্গে কাটানো চৈত্র-সংক্রান্তির এক আশ্চর্য শৈশব জিইয়ে রাখতে গাইলাম। আমার এখনকার নিত্যদিনের নকুলদানা নাম্নী সঙ্গিনীর শৈশব চৈত্রের দুপুরে, সেইসব দুপুরের সঙ্গে, মিলেমিশে বাঁচুক।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...