Monday, April 6, 2026

এবার গলি, ছোট রাস্তা, আবাসনেও লকডাউন নিশ্চিত করতে নামছে পুলিশ

Date:

Share post:

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন-এর সময়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এই সময়ে শুধু বড়রাস্তা নয়, কলকাতার অলিগলিতেও যাতে লকডাউন-বিধি পুরোপুরি মানা হয়, থানাগুলিকে তা নিশ্চিত করতে বলল লালবাজার।

সূত্রের খবর, কলকাতার সব ক’টি থানা ও ডেপুটি কমিশনারের অফিসে বিশেষ এক নির্দেশিকা পাঠিয়েছে লালবাজার৷ , তাতে বলা হয়েছে, অলিগলিতেও লকডাউন কার্যকর করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বড় আবাসনের ভিতরেও নজরদারি চালাতে বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে বেচাকেনা চলে, তা-ও দেখতে বলা হয়েছে।

বলা হয়েছে, শহরের বিভিন্ন ‘স্পর্শকাতর’ এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালাতে হবে। অলিগলি ও আবাসনের ভিতরেও নজরদারি চালানো দরকার বলে মনে করছে লালবাজার৷ পুলিশের একাংশের বক্তব্য, রাস্তায় লোক বেশি না-থাকলেও বিভিন্ন গলি ও বড় আবাসনের ভিতরে জমায়েত বা আড্ডা চলছে৷ সেগুলিও নিষিদ্ধ করার কাজ শুরু হয়েছে৷
এদিকে প্রশ্ন উঠেছে, এই নির্দেশ কার্যকর করতে গিয়ে পুলিশকর্মীরা কতখানি সুরক্ষিত থাকবেন? লালবাজারের বক্তব্য, সব কর্মীকে মাস্ক পরে এবং যথাযথ সুরক্ষা নিয়ে কাজ করতে বলা হয়েছে। কর্মীরা যাতে সেই নির্দেশ মানেন, তা পদস্থ আধিকারিকদের দেখতে বলা হয়েছে।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...