Wednesday, June 10, 2026

লকডাউনের নববর্ষে অসহায় মানুষদের মিষ্টিমুখ করাতে দুধ-চিনি-শিমাই বিলি শশী পাঁজার

Date:

Share post:

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথমদিন। বাঙালির বারো মাসে তেরো পার্বনের অন্যতম উৎসবের দিন এই পয়লা বৈশাখ। কিন্তু করোনার গ্রাসে তা মলিন। লকডাউনের জেরে প্রচুর মানুষ সমস্যায় পড়েছেন।

তাই বাংলা নববর্ষের প্রথমদিন উত্তর কলকাতার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষ, বিশেষ করে বাচ্চাদের দুধ, শিমাই ও চিনি বিতরণ করলেন।

তিনি নিজে হাতে গরম দুধ খাওয়ালেন বাচ্চাদের। আর তাদের মায়েদের হাতে চিনি ও শিমাই তুলে দিলেন। যাতে করে একটু মিষ্টিমুখ করাতে পারে তাদের পরিবারকে।

শশী পাঁজা জানান, ৫০ লিটার দুধ, চিনি, শিমাই ছাড়াও বিস্কুটের প্যাকেট, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল-ডাল দেওয়া হয়েছে। বিশেষ করে এই সময়ে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়া দরকার এবং শরীরে পুষ্টির জন্য এই উদ্যোগ নেওয়া।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...