Monday, April 6, 2026

রাস্তায় ছবি এঁকে করোনার বিরুদ্ধে এবার অভিনব প্রচারে নামলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

Date:

Share post:

করোনার বিরুদ্ধে এবার অভিনব প্রচারে নামলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। খড়দা থানা ট্রাফিক সাব-গাইডের পক্ষ থেকে অভিনব প্রচার করা হলো করোনা ভাইরাসের উপরে। সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোডের উপরে আঁকা হল করোনা ভাইরাসের চিত্র এবং লেখা হলো “ঘরে থাকুন। ঘরের বাইরে বের হবেন না। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সতর্ক হয়ে চলুন। আপনি নিজেও ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন।” এই অভিনব উদ্যোগকে সমস্ত মানুষ সাধুবাদ জানিয়েছে।

পাশাপাশি, পথচলতি মানুষকে সতর্ক করা হয় মাইকর প্রচারের মাধ্যমে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতো, ডিসি সেন্ট্রাল, খড়দা থানার আইসি এবং খড়দা থানা ট্রাফিকের আইসি রামপ্রসাদ মন্ডল।

উল্লেখ্য, এর আগেও সোদপুর সাব ট্রাফিক গার্ড-এর পক্ষ থেকে রাস্তায় অভুক্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...