Tuesday, April 7, 2026

লকডাউনের জের, বড় ক্ষতির মুখে পর্যটন শিল্প

Date:

Share post:

একটানা লকডাউনে মুখ থুবড়ে পড়ল উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন ডুয়ার্স কিংবা পাহাড়ের টানে। করোনার থাবায় এবছর অন্য চিত্র। লকডাউন বাড়তে থাকায় মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের।

ট্যুর অপরেটর থেকে শুরু করে গাড়ির মালিক, হোটেল মালিকরা বিপাকে পড়েছেন। তবে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন হোম স্টে মালিকরা। হোম স্টে থেকে যা রোজগার হতো তা দিয়েই সংসার চলত তাঁদের। পর্যটক না থাকায় তাদের ব্যবসা বন্ধ। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।এখনও অবধি কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের নতুন বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে বন্ধ রাখতে হবে পর্যটন কেন্দ্র। লকডাউন শেষ হয়ে গেলেও তাঁদের এই ব্যবসা জমে উঠতে সময় লাগবে বলে ধারণা।পুজোর সময় পর্যটকরা এলে কিছুটা সমস্যার সমাধান হবে।এবিষয়ে ট্যুর অপরেটর সম্রাট সান্যাল জানালেন, “পর্যটন শিল্প বড় ক্ষতির মুখে। জানিনা কবে আবার ঠিক হবে। এই ক্ষতি সামাল দিতে পারাটা কঠিন হয়ে যাচ্ছে।”

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...