Saturday, April 4, 2026

সাহেবদের করোনামুক্ত করছেন এক বাঙলি চিকিৎসক দম্পতি

Date:

Share post:

বিশ্বজুড়ে করোনা- আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছু কম নয়। সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। মৃতের সংখ্যা প্রায় ১২,০০০। যারা দিন-রাত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ৩৪ শতাংশ করোনায় আক্রান্ত। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা শুধু আক্রান্তই হননি মারাও গিয়েছেন বহু। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করছে।

ব্রিটেনের এমন পরিস্থিতির ছবি তুলে ধরেছেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতলে। এরইমধ্যে সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।

লিভারপুলের রয়্যাল হাসপাতাল থেকে সুমন জানিয়েছেন, এই পরিস্থিতিতে সেখানকার সব হাসপাতালের ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীকে, শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি রাখা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলেও সার্বিক চিকিৎসা পরিষেবায় কোন ঘাটতি না হয়। যেই সমস্যাটা প্রথমদিকে হচ্ছিল সেটাই সপ্তাহ দুয়েকের মধ্যে অনেকটা মিটে গিয়েছে। আপাতত আমরা, অর্থাৎ ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে গেলে আলাদা জামা কাপড় পরতে হচ্ছে। কাজ শেষ করে হাসপাতাল থেকে বেরোনোর আগে সেই জামা-কাপড় লন্ড্রিতে দিয়ে আসতে হচ্ছে। গাউন রোজ স্টেরিলাইজ করা হচ্ছে। তার পরেও যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, এমনটা নয়।

সুমন ও প্রিয়াঙ্কা দু’জনেই জানান, যতটা সম্ভব বেড বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার জন্য। সাধারণ চিকিৎসা, খুব জরুরি নয় এমন অপারেশন আপাতত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা ছাড়া স্থগিত থাকছে অন্য চিকিৎসা পরিষেবা।

তাঁদের অভিযোগ, লকডাউন ব্রিটেনে চলছে বটে তবে সেটা অনেক দেরিতে শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...