Saturday, April 4, 2026

অভিনেত্রী-সাংসদের বাবার করোনা, হোম কোয়ারেন্টাইনে গেলেন মা এবং বোন

Date:

Share post:

অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের বাবার করোনা ধরা পড়েছে, তাই সরকারি নির্দেশিকা অনুসারে ওই অভিনেত্রী-সাংসদের মা এবং বোন-কে পাঠানো হলো হোম-কোয়ারান্টিনে৷

আপাতত ১৪ দিন নিজেদের বাড়িতেই থাকবেন তাঁরা। ওদিকে,
জানা গিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রী-সাংসদের বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল। আগের থেকে অনেক ভালো আছেন।

গত ১৩ এপ্রিল এই সাংসদের বাবাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সেই অভিনেত্রী-সাংসদের বাবার জ্বর, সর্দিকাশি এবং শ্বাসকষ্ট রয়েছে। করোনার যাবতীয় উপসর্গ দেখা দেওয়ায়, তাঁর লালারসের নমুনাও সংগ্রহ করা হয়। রিপোর্টে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পাঠান হয় স্বাস্থ্যভবনেও। এই অভিনেত্রী-সাংসদ সংবাদমাধ্যমে তাঁর বাবার করোনা সংক্রমণের কথা স্বীকার করেছেন৷ তিনি বলেছেন, “বাবার প্রথম টেস্ট পজিটিভ এসেছে এ কথা ঠিক। কিন্তু আমার বাবার বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। তিনি কলকাতার বাইরেও যান নি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...