Friday, June 26, 2026

শুধু লকডাউনে নয়, প্রয়োজন আরও বেশি পরীক্ষার! “হ‍্যালো টেস্টিং” কর্মসূচিতে নামছে DYFI

Date:

Share post:

চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সকলেই বলছেন শুধুমাত্র লকডাউনে করোনার বিস্তার রোখা যায়, কিন্তু তা নির্মূল করা যায় না। সুতরাং, করোনাকে চিরতরে বিদায় জানাতে হলে প্রয়োজন রাপিড টেস্ট। যা যা রাজ্যে হচ্ছে না। শুধুমাত্র যাঁরা সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে বা যাঁদের মধ্যে উপসর্গ দেখা দিচ্ছে তাঁদেরই পরীক্ষা করা হচ্ছে। কিন্তু হতে পারে রমনা অনেক মানুষের মধ্যে মারণ ভাইরাস বাসা বেঁধেছে, যাঁর বহিঃপ্রকাশ হয়তো আগামীদিনে দেখা যাবে। ফলে ততদিন পর্যন্ত এই সংক্রমণ কিন্তু গোপনে বিস্তার লাভ করবে। যা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিতে পারে।

এই আশঙ্কা থেকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধির দাবি তুলে আগামীকাল, শুক্রবার দিনভর রাজ‍্য সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করার ডাক দিল সিপিআইএম-এর যুব সংগঠন ডিওয়াইএফ‌আই। তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “হ‍্যালো টেস্টিং”। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘হ‍্যালো টেস্টিং’-এর প্রচারও শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা রাজ‍্য সরকারের হেলপলাইন নম্বর দুটিতে ফোন করে তথ‍্য চাইবে। বলবে তারা ভয় পাচ্ছে।

বাম যুব সংগঠনের নেতাদের দাবি, “লকডাউন সকলে মানছে। কিন্তু এটাই একমাত্র সমাধানের উপায় নয়। করোনা রুখতে উপযুক্ত পরিকাঠামো নেই। আর‌ও বেশি টেস্টিং চাই। আর সেটা হচ্ছে না বলেই লকডাউনের মধ্যেও ভাইরাসের প্রকোপ বাড়ছে।”

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...