Wednesday, March 25, 2026

মাস্ক নেই মুখে, এবার অসচেতন মানুষকে গোলাপ দিয়ে মাস্ক পরার আবেদন

Date:

Share post:

করোনা মোকাবিলায় এখন রাস্তায় বেরোলেই মাস্ক পরে বাধ্যতামূলক। ফলে মাস্ক না পরলেই ধরছে পুলিশ। অনেক ক্ষেত্রে অল্পবিস্তর শাস্তিও দেওয়া হচ্ছে। লকডাউন পর্বে কোনও না কোনওভাবে মানসিক বিপর্যস্ত প্রতিটি মানুষ।

তাই কেউ যদি ভুল করে মাস্ক না পড়ে রাস্তায় বেরোয় তাঁদের শাস্তি না দিয়ে একটু অন্যভাবে আবেদন করা যেতে পারে। আর সেই ভাবনা থেকেই কলকাতার রাজপথে এক অভিনব উদ্যোগ নিল সেরাম থ্যালাসেমিয়া সোসাইটি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। পুলিশের কাছে তাদের আবেদন, “মাস্ক ছাড়া রাস্তায়! ধরুন। কিন্তু শাস্তি নয়। হাতে গোলাপ ধরিয়ে দিয়ে একটা মাস্ক পরিয়ে দিয়ে বলুন, প্লিজ এবার থেকে পরুন”।

পুলিশকে আরও মানবিক হওয়ার আবেদন নিয়ে ধরা পরছেন যাঁরা তাঁদের গোলাপ দিয়ে মাস্ক পরানোর উদ্যোগ নিলো মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা সেরাম থ্যালাসেমিয়ার। পুলিশের বিরুদ্ধে নয়, পুলিশের সহায়তায় তাদের এই উদ্যোগ।

আজ, বৃহস্পতিবার সেরাম থ্যালাসেমিয়া সোসাইটি ও কলকাতা পুলিশ যৌথভাবে টালা থেকে টালিগঞ্জ, শহরের বিভিন্ন উল্লেখযোগ্য রাস্তায় এই কর্মসূচি পালন করে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...