Monday, April 6, 2026

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুলের পাপড়ির মত কক্ষপথ

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বিশ্বে। মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ ছুঁইছুঁই। করোনায় সংক্রমণ-মৃত্যু আতঙ্ক থেকে চোখ সরিয়ে টেলিস্কোপে নজর রাখতে চমকে উঠলেন বিজ্ঞানীরা।

কী দেখলেন তাঁরা?

একটি বিরাট তারা। ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির দীর্ঘতম টেলিস্কোপে ধরা দিয়েছে এই তারা। চার নাম এস২। কৃষ্ণগহ্বরের আকর্ষণের কারণে নিজের কক্ষপথে নেচে নেচে ঘুরে চলেছে এই তারা। বৃহস্পতিবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে ছায়াপথের এই ‘ডান্সিং স্টার’- এর কথা লিখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর ডিরেক্টর রেইনহার্ট গেঞ্জেল বলেছেন, ‘এস২’ নামক তারাটির কক্ষপথে স্থির নয়। কৃষ্ণগহ্বরের টানে কাছাকাছি চলে গেলে এক অদ্ভুত চক্রাকারে তার কক্ষ পথ পরিবর্তিত হতে শুরু করে। দেখে মনে হয় ‘নেচে নেচে ঘোরা’ শুরু করেছে। সেইসঙ্গে এঁকেবেঁকে চলছে তার কক্ষপথও। এই কারণেই মনে হচ্ছে মহাশূন্যে ফুল ফুটেছে। ফুলের পাপড়ির মত আকার নিচ্ছে তারার কক্ষপথ।

বিজ্ঞানীদের মতে, এই প্রথমবার কৃষ্ণগহ্বরের খুব কাছাকাছি এসে পড়েছে ওই তারা। এই কারণেই একটা জোরালো আকর্ষণ কাজ করছে তার ওপর। মিল্কিওয়ে গ্যালাক্সি ঠিক মাঝখানে রয়েছে দানব কৃষ্ণগহ্বর যার নাম, ‘স্যাজিটেরিয়াস এ’। এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহবরকে জ্যোতির্বিজ্ঞানীরা ‘রাক্ষুসে ব্ল্যাকহোল’ বলে থাকেন। যেমন তার চেহারা, তেমনি তার খিদে। নিজের চারপাশে এসে পড়া কোন মহাজাগতিক বস্তুকে নিজের দিকে টেনে নিতে পারে। এই ব্ল্যাকহোলটি রয়েছে আমাদের থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...