Saturday, April 4, 2026

আগামী ২০এপ্রিল থেকে ফের কর্মব্যস্ততা ফিরছে নবান্নে

Date:

Share post:

রাজ্যে চলছে দ্বিতীয় দফার লকডাউন। আর তার মাঝেই আগামী ২০ এপ্রিল থেকে সরকারি সমস্ত দফতরে কাজ শুরু হচ্ছে ।বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।মুখ্যসচিবের নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ শুরু করতে হবে ।
লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী, ট্রেজারি, জেলা প্রশাসনের দফতর, পুলিশ, দমকল, কারা দফতরের মতো অত্যাবশ্যকীয় এবং আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা ছিল। বন্ধ ছিল বাকি সমস্ত সরকারি দফতর। এর ফলে আটকে রয়েছে বহু গুরুত্বপূর্ণ কাজ।
মুখ্যসচিবের নির্দেশিকায় আরও বলা হয়েছে, ডেপুটি সেক্রেটারি এবং তার উচু পদাধিকারিকদের সঙ্গে সহকারি কর্মীরাও কাজে যোগ দেবেন। রাজ্য সরকারের সমস্ত দফতরের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। তবে কাজ শুরু হলেও, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে নিতে হবে বাড়তি সতর্কতা । বিভাগীয় প্রধানরা কর্মীদের কে কবে আসবেন সেই তালিকা তৈরি করবেন। যদিও মুখ্যসচিবের ওই নির্দেশে সরকারি কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে । কারণ, ওই নির্দেশে কোথাও উল্লেখ করা হয়নি যে, সরকারি কর্মীদের দফতরে পৌঁছানোর জন্য কোনও সরকারি পরিবহণের ব্যবস্থা করা হবে কি না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আগামী ২০এপ্রিল থেকে ফের কর্মব্যস্ততা ফিরছে নবান্নে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...