Saturday, March 14, 2026

নতুন খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি, বদলি দুই জেলাশাসকও

Date:

Share post:

রাজ্যের খাদ্য ও গণবণ্টন দফতরের নতুন সচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকি। এতদিন তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের সচিবের দায়িত্ব পালন করছিলেন।

লকডাউন পর্বে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ উঠছিলো। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হন৷ যার জেরেই খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে অপসারণ করা হল বলে নবান্ন সূত্রে খবর। এই মুহুর্তে তাঁকে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।

ওদিকে রাজ্যের দুই জেলা, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসকের বদলির নির্দেশিকাও জারি হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান জেলাশাসক দিপাপ প্রিয়া পি-কে বদলি করা হয়েছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে। তাঁকে ওই দফতরের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ নিয়োগ করা হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হচ্ছেন পোন্নামবলম এস। তিনি বর্তমানে SJDA বা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের CEO পদে আছেন তিনি। শিলিগুড়ির GST কমিশনার প্রিয়াঙ্কা সিংলা SJDA-র CEO-র অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে বদলি করে মুখ্যচিবের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ নিয়োগ করা হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ, শুক্রবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকে করোনা সংক্রমণের চিত্র, লকডাউন পরিস্থিতি নিয়ে জেলা ভিত্তিক আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...