Friday, June 26, 2026

তবলিঘি জামাত প্রধানের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল ইডি

Date:

Share post:

তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদ কান্ধালভির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। যত তাড়াতাড়ি সম্ভব সাদকে ইডি অফিসে জেরার জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মার্চ মাসের মাঝামাঝি দিল্লির নিজামুদ্দিন এলাকার এক মসজিদের অনুষ্ঠান ঘিরে গোটা দেশের ৩০০০-এর বেশি জামাত সদস্য জড়ো হয়েছিল। তাদের নিজামুদ্দিন বস্তিতে একটা ছ’তলা বাড়িতে রাখা হয়েছিল। জমায়েতে হাজির হয় বিদেশ থেকে আসা বহু প্রতিনিধিও। সেই জমায়েত ঘিরেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে মৌলানা সাদের বিরুদ্ধে। এর আগে এই জমায়েত ঘিরে মৌলানা সাদ-সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ। এই জমায়েত ভারতে করোনা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে। জমায়েত ফেরত দশজনেরও বেশি লোকের করোনা সংক্রমণে প্রাণ গিয়েছে। আক্রান্ত অসংখ্য।

মৌলানা সাদ ছাড়াও দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরে নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, এবং মহম্মদ আশরাফের। তাদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইন ও আরও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রথমে ১৪ দিনের সেল্ফ কোয়ারান্টিনে সাদের থাকার কথা জানান তার আইনজীবী। কিন্তু ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করে আত্মগোপন করে আছে তবলিঘি প্রধান।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...