Friday, April 3, 2026

ভারতীয় সেনার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলের

Date:

Share post:

করোনা মোকাবিলায় মাঠে নেমেছে ভারতীয় সেনা। তাঁদের জন্য এবার ট্রেন চালাবে রেল মন্ত্রক। সেনাকর্মীদের যাতায়াতের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ ই এপ্রিল ও ১৮ই এপ্রিল এই ট্রেন দুটি চলবে বলে জানা গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মূলত নর্দার্ন ও ইস্টার্ন সীমান্তে সেনাআধিকারিকদের যাতায়াতের জন্য এই দুটি ট্রেন চালানো হবে। সাধারণ নাগরিক এই ট্রেনে উঠতে পারবে না। রেল জানিয়েছে, প্রায় ১০০ জন সেনা কর্মী বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ, গোপালপুর ও বেলগামে প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। ১৭ তারিখ অর্থাৎ শুক্রবার বেঙ্গালুরু-বেলগাম-সেকেন্দ্রাবাদ-অম্বালা-জম্মু রুটে একটি ট্রেন চলবে। ১৮ তারিখ অর্থাৎ শনিবার বেঙ্গালুরু-বেলগাম-সেকেন্দ্রাবাদ-গোপালপুর-হাওড়া-এনজেপি-গুয়াহাটি রুটে ট্রেন চলবে। ট্রেনে ওঠার আগে সেনাকর্মীদের শারীরিক পরীক্ষা হবে বলে জানিয়েছে রেল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...