Tuesday, April 14, 2026

লকডাউনে দূরদর্শন ও রেডিওতে পড়ুয়াদের ক্লাস

Date:

Share post:

করোনার জন্য দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ। তাই লকডাউন পর্বে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবার আঞ্চলিক ভাষায় দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও শিক্ষামূলক ক্লাস প্রদানের সিদ্ধান্ত নিল।

এখন বিশ্ব বাংলা সংবাদ-সহ বিভিন্ন বেসরকারি ওয়েব পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে এই ধরনের শিক্ষামূলক ক্লাস ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সেই পথ অনুসরণ করেই এবার সরকারিভাবে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও তাদের আঞ্চলিক চ্যানেলের মাধ্যমে পড়ুয়াদের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্যোগ নিল।

জানা গিয়েছে, দূরদর্শনে প্রতিদিন প্রায় ১৭ ঘণ্টা এবং অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত প্রায় ১১ ঘণ্টা এই ধরনের ক্লাস চলবে। টেলিভিশন এবং রেডিও ছাড়াও ইউটিউবে এই ধরনের ক্লাস নেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। গোটা দেশের স্কুলপড়ুয়াদের এই ধরনের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে মূলত দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার তালিম দেওয়া হবে।

এক সরকারি বিবৃতিতে জানানো হয়, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক পড়ুয়াদেরও সিলেবাস ভিত্তিক এই ধরনের ক্লাস চলবে। কিছু রাজ্য আবার মডেল প্রশ্নপত্রের উপর ক্লাস নেবে বলে সরকারি বিবৃতিতে জানা গিয়েছে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...