Site Logo

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

EBBS Desk·
কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার ভিনেশ চন্ডেলকে (Vinesh Chandel)। দিল্লি থেকে সোমবার তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

Sponsored

Sranchi In Article

সম্প্রতি কয়লা কাণ্ডে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নির্বাচন আবহে তা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে ইডি। তল্লাশি চালানো হয়েছিল ইডি অধিকর্তা প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি ও কলকাতার আইপ্যাক দফতরে। এরপরই প্রশ্ন ওঠে দেশের অন্যত্র কোথাও তল্লাশি অভিযান না চালিয়ে নির্বাচনমুখি বাংলাতেই একমাত্র কেন সক্রিয় ইডি।

আরও পড়ুন : ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

এরপরই দেশের হায়দরাবাদ, দিল্লির মতো একাধিক শহরে আইপ্যাক দফতরে তল্লাশি চালায় ইডি। ২ এপ্রিল তল্লাশি চালানো হয় দিল্লিতে আইপ্যাকের (IPAC) প্রতিষ্ঠাতা সদস্য ও সহ অধিকর্তা ভিনেশের চন্ডেলের (Vinesh Chandel) বাড়িতেও। সেই সময়ে জিজ্ঞাসাবাদ করে কয়লা পাচার কাণ্ডে তাঁর সঙ্গে যোগসূত্র পাওয়ার অভিযোগ। সেই তল্লাশির সূত্রেই সোমবার তাকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →