Thursday, April 9, 2026

শ্রমিক অমিল, করোনার প্রভাব চাষের কাজেও

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউনের প্রভাব এবার চাষের কাজেও। করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে অনেকেই কাজে আসছেন না। ফলে ফসল কাটা থেকে নতুন বীজ রোপণে তৈরি হচ্ছে সমস্যা।

মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে তুলো ও মুগ ডালের চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাওয়া যাচ্ছে না
বীজ এবং সার। এদিকে গম ও আরও কয়েকটি শস্যের বীজ রোপণ করার সময় পেরিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে বড় সংখ্যক শ্রমিক পাঞ্জাব ও হরিয়ানায় কাজ করতে যান। কিন্তু করোনা আতঙ্কে ভিন রাজ্যে যাচ্ছেন না তাঁরা।

এই অবস্থায় অনেকেই ফসল কাটার যন্ত্রের ওপরে ভরসা করছেন। বুন্দেলখণ্ডের চাষিরা জানান, এই সময়ে যাঁরা কাজে আসছেন, তাঁরা বাড়তি মজুরি চাইছেন। আগে মজুরি ছিল দৈনিক ৪০০-৫০০ টাকা। এখন তা হয়েছে ৬০০-৭০০ টাকা।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...