Friday, March 20, 2026

ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে করোনার থাবা! রোগীদের মধ্যে চরম উৎকন্ঠা

Date:

Share post:

এবার করোনা থাবা বসলো ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে। সেখানে এক রোগীর শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ল। ৭৭ বছরের ওই রোগী মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, গত ১৪ এপ্রিল ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে তাঁকে ক্যান্সারের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সোয়াব টেস্টের পর ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ক্যান্সারের মতো মারণ ব্যাধির চিকিৎসা চলা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে এই খবর চাউর হওয়ার পরই রীতিমতো আতঙ্ক তৈরি হয় রোগী, রোগীর আত্মীয় থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও মধ্যেও। নার্স এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সবাইকে কোয়ারানটাইনে পাঠানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান।

এদিকে, ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত ওই রোগীর সংস্পর্শে আসা কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদেরকেই কোয়ারানটাইন করা হবে।

Related articles

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...