Monday, June 8, 2026

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

Date:

Share post:

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী-র (Sabyasachi Chakroborty)বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন সব্যসাচীও। তবে এবার দুজনের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে লাইভে এসে নিজের প্রাক্তনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন সুস্মিতা।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই দুটো নাম ঘোরাফেরা করছে, সব্যসাচী ও সুস্মিতা। দুজনের একসঙ্গে দাম্পত্যের পথ চলা থেমেছে অনেক আগেই কিন্তু বিতর্ক থামার নামই নিচ্ছে না। অভিনেত্রী বিয়ের ছবি প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়া কার্যত দুটো ভাগে ভাগ হয়ে যায়।অনেকেই তাঁর একাধিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। উঠে আসে সব্যসাচী নারীসঙ্গের কথাও। তবে বৃহস্পতিবার রাত থেকে বিতর্ক নয়া মোড় নিয়েছে। গভীর রাতে সুস্মিতা একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন (সত্যতা যাচাই করা হয়নি), যেখানে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। ভাইরাল স্ক্রিনশটে দেখা যায় তাঁকে অপমানজনক শব্দ ব্যবহার করে খারাপ থাকার কথা লেখা হয়েছে। বার্তা প্রেরক সব্যসাচী (অন্তত স্ক্রিনশটে তেমনটাই দেখা যাচ্ছে)। এরপর লাইভে এসে অভিনেত্রী তাঁর প্রাক্তন দাম্পত্য জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। সব্যসাচীর সঙ্গে সংসার করাকালীন নাকি তাঁকে ‘থ্রিসাম’-এর প্রস্তাব দেওয়া হয়েছিল! আর্থিক সুবিধা নেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা, এমনই মারাত্মক অভিযোগ করেছেন সুস্মিতা।

সোশ্যাল মিডিয়ার লাইভে এসে নিজের একাধিক সম্পর্কের কথা স্বীকার করেছেন ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। তবে তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে বিবাহিত সম্পর্কে থাকাকালীন সন্তান নেওয়ার ব্যাপারে সব্যসাচী চরম আপত্তি করেছিলেন। শ্বশুরবাড়ির তরফেও নানাভাবে অত্যাচার করা হতো। অন্যদিকে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে সব্যসাচী সম্পূর্ণ ভিন্ন এক ছবি তুলে ধরেছেন।তাঁর দাবি, ‘প্রথমত, সুস্মিতার এটা ৫ নম্বর বিয়ে। আমার সঙ্গে আলাপ দ্বিতীয় বিয়ের সময়। আমি একটু ধাক্কা খেলেও হজম করেছি। ওর প্রবল সন্দেহবাতিকতা আমি সহ্য করেছি। আমি মার খেয়েছি। সুস্মিতার মারধর, অশান্তি, একাধিক সম্পর্ক বাড়াবাড়ি ছিল। প্রশ্ন তুললে আমার ঘাড়ে ফেলা হত। আমার চরিত্র নিয়ে একইভাবে প্রশ্ন উঠত। এভাবেই ও বেরিয়ে গিয়েছিল আরেক ব্যবসায়ীর সঙ্গে। একটা ওয়েব সিরিজ করেছিল তাঁর টাকায়। সুস্মিতা বরাবরই বড়লোক হতে চাইত। বিয়ের পর সত্যি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিলো না। ও এর সুযোগ নিয়ে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে গিয়েছে।’ পাল্টা আর্থিক লেনদেনের প্রমাণ এবং কিছু কথোপকথনের অডিও প্রকাশ করে প্রাক্তন স্বামীর পরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন সুস্মিতা। শুক্রবার সকালে সব্যসাচী জানান এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। তবে দুজনের কার্যকলাপে রীতিমতো বিরক্ত নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় কেউ সুস্মিতার পক্ষ নিয়েছেন, তো কেউ আবার সব্যসাচীকে সমর্থন করছেন। সবমিলিয়ে দুজনের প্রকাশ্য দাম্পত্য সংঘাত যথেষ্ট কুরুচিকর হয়ে উঠছে বলে মনে করছেন নেট ব্যবহারকারীদের একটা বড় অংশ।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...