Wednesday, June 10, 2026

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

Date:

Share post:

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা। শুক্রবারই রাচিন একেবারেই বাঙালি বাবু।

কেকেআরের (KKR) পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাতে সেই পুরনো আমলের ব্ল্যাক ডায়লার ফোন। ওপার থেকে গাইছেন অঞ্জন দত্তের সেই চিরচেনা সুর— “এটা কি ২৪৪-১১৩৯?” তাঁর পরনে নকশাদার সুতির পাঞ্জাবি আর চোখে চশমা। না, কোনো বাংলা সিনেমার নায়ক নন, ইনি খোদ নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচীন রবীন্দ্র(Rachin Ravindra)।

কেকেআরে বাঙালি ক্রিকেটারের অভাব নিয়ে আক্ষেপ বহুদিনের। সেই ক্ষতে প্রলেপ দিতেই রাচিনের এই ‘বাঙালিয়ানা’কে কেকেআরের স্ট্র্যাটেজি বলে মনে করছেন ভক্তরা । শাহরুখ খানের দল এবার ২ কোটি টাকার বিনিময়ে দলে ভিড়িয়েছে কিউয়ি অলরাউন্ডার রাচীনকে। কিন্তু শুক্রবার সকালে তাঁকে যেভাবে বরণ করে নেওয়া হলো, তা দেখে হতবাক ভক্তরা। কোঁকড়ানো চুল আর পাঞ্জাবিতে রাচীনকে একেবারে খাঁটি বাঙালি সাজে হাজির করে চমকে দিল কেকেআর।আর তাঁর নামের মধ্যেই তো লুকিয়ে আছে বাঙালির আবেগ— ‘রবীন্দ্র’!

তবে, চমক এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা যায়, রাচীন হাতে তুলে নিচ্ছেন পুরনো দিনের কালো ল্যান্ডফোন, আর ডায়াল করছেন পরিচিত নম্বর—‘এটা কি ২৪৪-১১৩৯?’ কলকাতায় পা দিয়েই যেন খোঁজ শুরু ‘বেলা বোস’-এর! যদিও বাস্তবে রাচীন দীর্ঘদিন ধরে প্রেমিলা মোরারের সঙ্গে সম্পর্কে আছেন।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...