Thursday, March 26, 2026

নিজামুদ্দিনের পর কালবুর্গি!!! সরকার কি ঘুমোচ্ছে?

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিন কাণ্ডের পরেও বেহুঁশ দেশের সরকার। নিজামুদ্দিনে ৩ হাজার মানুষ বেআইনিভাবে তবলিগি জামাতে এসেছিলেন। ঠিক একই ঘটনা এবার বিজেপি শাসিত কর্নাটকে। রাজ্যের কালবুর্গিতে বিরাট ধর্মীয় সমাবেশ হল, প্রচুর মানুষ এলেন এবং লকডাউন এর সমস্ত রীতিনীতি পুরোপুরি লঙ্ঘন করলেন ধর্মের নামে। রাজ্য সরকার মুখে কুলুপ এঁটেছে। কেন্দ্রীয় সরকার এই বেয়াদপির বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি।

কর্ণাটকের কালবুর্গি, যেখানে ধর্মীয় সমাবেশটি হয় সেই জায়গাটি করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। হটস্পট অর্থাৎ প্রশাসনের নজর থাকবে সবসময়, সেটাই স্বাভাবিক। টহলদারিও থাকার কথা। তা সত্ত্বেও কী করে এত বড় ধর্মীয় সমাবেশ হল? রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এই ধরণের সমাবেশ হওয়া সম্ভব ছিল না। কালবুর্গি সিদ্ধেশ্বর মন্দিরে বার্ষিক রথযাত্রা উৎসব হল ধুমধাম করে। কয়েক হাজার মানুষ এই রথযাত্রা উৎসবের অংশীদার হলেন এবং দেদার প্রসাদ বিতরণ হল। কী বলবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী? লকডাউনে বাইরে না বেরোতে যে প্রধানমন্ত্রী অনুরোধ করছেন, তাঁর দলের সরকার থাকা কর্নাটক নিয়ে ‘বাকরুদ্ধ’ কেন? এভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ সম্ভব? নাকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে?

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...