Sunday, June 28, 2026

“অনেক জ্ঞান দিয়েছেন, এবার গাড়িতে উঠুন”! সূর্য-বিমানদের গ্রেফতার করলো পুলিশ

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় গোটা দুনিয়ার মতো গোটা দেশজুড়ে চলছে লকডাউন। এই সময় রাজনীতির ঊর্ধে গিয়ে কাজ করতে হবে। তাহলেই মানুষের মঙ্গল। কিন্তু রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে এবার করোনা সঙ্কটের মধ্যেও রাজনীতি করতে নেমে ছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। কিন্তু সিপিএমের সেই ফন্দি কাজে এলো না।

সূর্য-বিমানদের গ্রেফতার করল পুলিশ। পুলিশের ভ্যানে তোলার আগে তাঁদের উদ্দেশে বলা হয়, “অনেক জ্ঞান দিয়েছেন। জ্ঞান দেওয়ার সময় চলে গেছে। এবার গাড়িতে উঠুন”!

এই কঠিন সময়ে শহরের বুকে নেমে তাঁরা রাজনীতি করছেন। আজ, রাজ্যের মানুষও সিপিএমের এমন অবিবেচক কর্মসূচিকে ধিক্কার জানাচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। মিথ্যা নয়, সঠিক তথ্য চাই। রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে। রেড রোডে প্রতীকী প্রতিবাদে সিপিএম ও অন্যান্য বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ এই কর্মসূচির ডাক দিয়েছিল। প্রথমে তাঁরা জনবহুল এন্টালি বাজারে এই কর্মসূচির ডাক দিয়েছিল। পরে তা বাতিল করে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে করেন। সেখানেই পুলিশ বাম নেতৃবৃন্দকে গ্রেফতার করে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...