Friday, April 3, 2026

কড়া নজরে শিলিগুড়ি: লকডাউন মানাতে রাস্তায় নামলেন স্বয়ং পুলিশ কমিশনার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই তৎপর শিলিগুড়ির পুলিশ। লকডাউন চলাকালীন শনিবারই প্রথম রাস্তায় নেমে পরিদর্শন করলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। শিলিগুড়িতে বেশ কিছু জায়গায় লকডাউন উপেক্ষা করেই রাস্তায় যথেচ্ছ ঘুরে বেড়াতেন বাসিন্দারা। এই নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শিলিগুড়ির পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, শিলিগুড়িতে লকডাউন পালনে কঠোর ভূমিকা গ্রহণ করতে। নবান্ন থেকে সবুজসংকেত যাওয়ার পর শনিবার সকাল থেকে শহর জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এদিন সকালে শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে অকারণে রাস্তায় বেরোনের কারণে শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

লকডাউন চলাকালীন পুলিশের কাছে অভিযোগ যায়, শিলিগুড়ির টিকিয়াপাড়া বাজারে লকডাউন উপেক্ষা করেই প্রতিদিন ভিড় করা হচ্ছে। অবশেষে শনিবার পুলিশ কমিশনার খোদ টিকিয়াপাড়া বাজারে পরিদর্শনে যান। এদিন তিনি সমস্ত বাজার চত্বর পরিদর্শন করার পাশাপাশি ভিড় এড়াতে বিক্রেতাদের সতর্ক করেন। একইসঙ্গে ওই বাজারটি স্থানীয় একটি মাঠে যাতে স্থানান্তরিত করা যায় সে বিষয়ে কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে।
এদিন পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও শিলিগুড়ি থানার পুলিশ কর্তারা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...